Logo

সায়ীদ আলমগীর

সায়ীদ আলমগীর

কক্সবাজারের স্থানীয় দৈনিক বাঁকখালী পত্রিকার মাধ্যমে ২০০২ সালে সাংবাদিকতার হাতেখড়ি সায়ীদ আলমগীরের। 

সাংবাদিকতায় যুক্ত হয়ে কক্সবাজার সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ও কক্সবাজার আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। 

কাজ করেছেন অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজকের কাগজ'র কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি ও যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি হিসেবে। নিজস্ব প্রতিবেদক হিসেবে দৈনিক কক্সবাজার, আজকের দেশ বিদেশ ও মফস্বল এবং বার্তা প্রধান হিসেবে কাজ করেন দৈনন্দিন পত্রিকায়। 

সাংবাদিকতার পাশাপাশি ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে দায়িত্বপালন করেন তিনি। বর্তমানে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের। 

১৯৮৩ সনের ১০ আগস্ট কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলীর মাস্টার আলী হোছাইন ও মাহবুব আরা হোছাইন দম্পতির ঘরে তার জন্ম। ৫ ভাই ২ বোনের মাঝে তিনি দ্বিতীয়। বর্তমানে তাদের স্থায়ী নিবাস ঈদগাঁওর ভাদিতলা এলাকায়।

ঠান্ডা নাকি হাম, শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন বিভ্রান্ত অভিভাবকরা

০১:৩৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬, বুধবার

কক্সবাজারে উদ্বেগজনক হারে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তাদের অনেকের মাঝে হামের লক্ষণও দেখা যাচ্ছে। জেলা সদর হাসপাতালে...

পর্যটক-দর্শনার্থীতে লোকারণ্য কক্সবাজার সৈকত

০৮:২৩ পিএম, ২২ মার্চ ২০২৬, রোববার

ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে টানা ছুটিতে পর্যটক-দর্শনার্থীতে লোকারণ্য হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। শনিবার (ঈদের দিন) দিনগত রাত থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। চলতি...

ঈদের ছুটিতে ঝিমিয়ে পড়া কক্সবাজারে প্রাণ ফেরার অপেক্ষা

১০:০৯ এএম, ২০ মার্চ ২০২৬, শুক্রবার

সিয়াম সাধনার মাস শেষে দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর এই ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ এক ছুটি। এই বিশাল অবসরকে...

কক্সবাজারে ত্রিমুখী সংকটে মৎস্য খাত, সাগরে যাচ্ছে না শত শত ট্রলার

০৫:৪৪ পিএম, ১৮ মার্চ ২০২৬, বুধবার

জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং জলদস্যুদের আতঙ্কে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের মৎস্য খাত। লোকসান গুনতে গুনতে ক্লান্ত হয়ে অনেক মালিক তাদের ফিশিং ট্রলার উপকূলে নোঙর করে রেখেছেন।...

এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে

০২:৪৩ পিএম, ১৮ মার্চ ২০২৬, বুধবার

কক্সবাজার-চট্টগ্রাম উপকূলজুড়ে দেশের লবণ শিল্পে নিয়োজিত লক্ষাধিক মানুষের ঘামেই পূরণ হচ্ছে দেশের চাহিদা। প্রায় ৪০ হাজার লবণচাষি...

নির্বাচন ঘিরে কক্সবাজারে পর্যটনে স্থবিরতা

০৫:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

এবারে মৌসুম শেষ হবার আগেই পর্যটনে স্থবিরতা নিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত পরিবহন চলাচলে নির্দেশনা দিয়েছে কমিশন। ফলে সব মিলিয়ে কক্সবাজারের পর্যটনে....

সব আসনেই বিএনপির সঙ্গে ‌‘ফাইট’ দেবে জামায়াত

০৭:১০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র দুদিন পরেই কাঙ্ক্ষিত ভোট। এ কারণে ভোটার টানতে শেষ সময়ে প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা। এক্ষেত্রে ব্যতিক্রম নয় কক্সবাজারও....

জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ

০৭:৪১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন একটি দেশ গড়া আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবার একটিই পরিচয়-বাংলাদেশি।....

ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির

০৪:০৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে। পেছনের লোকেরা পেছনে...

রাতে নিরাপদ সমুদ্র যাত্রা, দিনে পর্যটনে ভূমিকা রাখছে ‘বাতিঘর’

০৪:৩১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

দেশের যে কোনো প্রান্ত থেকে যদি প্রশ্ন করা হয়—কক্সবাজার কোথায় এবং কোন দিকে যেতে হবে? স্থল অবস্থান থেকে ওয়াকিবহাল যে কেউ বলে দিতে পারবেন দেশে...

থার্টিফার্স্ট নাইটে এবারও কক্সবাজারে থাকছে না উন্মুক্ত আয়োজন

০৬:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার

বুধবারের সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে ২০২৫ সালের। শুরু হবে নতুন বছরের সূর্যোদয়ের প্রতীক্ষার পালা। ৩১ ডিসেম্বর রাতে ২০২৬ সালকে স্বাগত জানিয়ে পালন করা হবে থার্টিফার্স্ট নাইট...

রামুতে ভারী অস্ত্রের ম্যাগজিন রাখার বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

০৫:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু-নাইক্যংছড়ি সড়ক দিয়ে মিয়ানমার সীমান্ত এলাকায় নেওয়ার পথে বিপুল পরিমাণ ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে পুলিশ...

গর্তে সাড়ে ৩ লাখ মেট্রিক টন লবণ, মাঠে নামতে অনাগ্রহী চাষিরা

১০:৩১ এএম, ০৭ ডিসেম্বর ২০২৫, রোববার

দেশের চাহিদার শতভাগ লবণ উৎপাদন হয় কক্সবাজার ও চট্টগ্রামের সাগর উপকূলীয় এলাকার মাঠে। কিন্তু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও গত কয়েক বছর ধরে ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচ উঠছে না চাষিদের...

চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

১০:৪৫ এএম, ০১ নভেম্বর ২০২৫, শনিবার

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর সরকারের নির্দেশনায় দেশের অন্যতম পর্যটনস্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের জন্য আজ ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে...

সাগরেই কাটবে বেশি সময়, তড়িঘড়ি করে দেখতে হবে সেন্টমার্টিন

০৬:৪৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৫, বুধবার

দ্বীপবাসীর হতাশার মাঝেই অবশেষে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, যাত্রার প্রথম মাস কোনো...