যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৩ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির (জাপা) উদ্যোগে বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়াস্থ সুন্দরবন রেস্টুরেন্টের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার প্রধান সমন্বয়কারী আব্দুর নুর ভূইয়া।  

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, মাহবুবুর রজহমান অনিক, সহ-সভাপতি কেএ নাসিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা নিউইয়র্ক সিটি কমিটির মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, জাপা নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাপা নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ফেরদৌস, জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, দফতর সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী প্রমুখ।  

সভায় ১৪ মে ২০১৬ ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনে সবাইকে আমন্ত্রণ জানান। তারা আশা করেন এ সম্মেলনের মাধ্যমে আগামীতে শক্তিশালী জাতীয় পার্টি গঠন করে এরশাদের নেতৃত্বে আমরা সরকার গঠন করবো।

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]