মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমিতে বহুতল ভবন নির্মাণের সুপারিশ


প্রকাশিত: ১১:২১ এএম, ০৬ এপ্রিল ২০১৬

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয় বাড়ানোর জন্য এর মালিকানাধীন জায়গায় বহুতল ভবন নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রাঙ্গুনীয়া কারখানা ও পাহাড়ি জমিতে কনটেইনার ডিপো তৈরির সুপারিশ করে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, আফছারুল আমীন, এ কে এম শাহাজাহান কামাল, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক এবং কামরুল লায়লা জলি অংশ নেন।

বৈঠকে মাগুরা জেলা সদরে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজে ত্রুটি থাকায় তা বুয়েটের অনুমোদন ব্যতিত ব্যবহার না করার সুপারিশ করা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।