মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির আবেদন শুরু ৯ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং/মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক কোর্সে অনলাইন ভর্তির আবেদন ৯ মে শুরু হচ্ছে।
ওইদিন বিকেল ৪টা থেকে ভর্তির আবেদন শুরু হয়ে ৩ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions এবং admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি