অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৪ মে ২০১৭

২০১৬ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণের হার ৯২.৯৮%। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ২৮ মে প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২৮ মে প্রকাশ করা হবে।

উক্ত ফল ওইদিন বিকেল ৪টায় যেকোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড প্রদান শুরু; জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্র্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) BBA, BEd, AMT, FDT, KMT, CSE, ECE, THM I TMS প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বুধবার থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত নির্দিষ্ট ওয়েব লিঙ্কে গিয়ে College login এ Click করে User name ও password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড download করা যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।