প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৫ মে ২০১৭

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://www.duet.ac.bd এই ঠিকানায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধা, উপজাতি-আদিবাসী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের আগামী ৪ জুন অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৩২ নং কক্ষে সিস্টেম অ্যানালিস্ট মোহা. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮টি বিভাগে ৬৫৪টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৯ হাজার যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।