বাউবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল চালু
‘ইনসেপশন ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসুরেন্স মেকানিজম’ কর্মশালার মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রতিষ্ঠানের শিক্ষাগত ও প্রশাসনিক কর্মকাণ্ডে উন্নয়নের লক্ষ্যমাত্রা ও সূচক নির্ধারণের মাধ্যমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে সূচক প্রণয়ন করা প্রয়োজন। উপাচার্য একই সঙ্গে উচ্চ শিক্ষায় গুণগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থাকে মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয়কে অধিকারী ও সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোহসীন উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, অধ্যাপক, পরিচালকগণ ও তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম