বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩০ জানুয়ারি ২০২৫
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক/ছবি সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিককে সেল সম্পাদক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন করা হয়েছে। যেখানে সেল সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিকসহ আরও ১২ জন সদস্য রয়েছেন।

সদস্যরা হলেন- মো. সোহেল রানা, কাজী নাফিস সোয়াদ, মো. আনাছ বিন সোলাইমান, সিফাত হাসান সাকিব, মো. রাকিব বিন আমীন. মো. মিথুন আলি, সাদিয়া জান্নাত জুসি, ফারজানা আক্তার নুপুর, মো. দেলোয়ার হোসাইন সাঈদী, ছাব্বির হোসেন রিজন, শরীফুল ইসলাম ও সাইফ ইসলাম রাতুল।

এ বিষয়ে কৃষি ও পরিবেশ সেলের সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, দেশের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, কম খরচে কৃষকদের লাভবান করার পাশাপাশি ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি সুষম ও স্থিতিশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সেলটিতে তৌহিদ আহমেদ আশিক ছাড়াও শেকৃবির আরও তিন শিক্ষার্থী রয়েছেন।

সাইদ আহম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।