বিস্কুটের কার্টনের ভেতরে মিললো নবজাতকের মরদেহ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বিস্কুটের কার্টনটির ভেতরে পাওয়া গেছে এক নবজাতকের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কালুশাহ ওভারব্রিজের নিচে কার্টন ভেতরে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহনগর এলাকার ওভারব্রিজের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বশে কার্টনটি খুলে দেখেন তারা। এসময় তারা কার্টনের ভেতরে একটি কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পাযন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ছেলে নবজাতকটি একদিন বয়সের।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, নবজাতকের সঠিক তথ্য না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।