কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ১


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০২ জুন ২০১৬

কুমিল্লায় জাকির হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ডিবির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার সাতোরা ও চম্পকনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চম্পকনগর গ্রামের আবদুল মমিনের ছেলে জাকির হোসেনকে সাতোরা-ধর্মপুর সড়ক থেকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে পুলিশ তার ঘর থেকে ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে এসআই শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক জাকির হোসেন জেলা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী এবং ইউপি নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।