কুমিল্লায় বিএনপির ৫ প্রার্থীর নির্বাচন বর্জন


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৪ জুন ২০১৬

কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দিয়ে জাল ভোটে বাক্স ভর্তিসহ নানা অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় একটি হোটেলে সাংবাদ সম্মেলন করে তারা এ ভোট বর্জনের ঘোষণা দেন।
 
ভোট বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা ভুলুইন উত্তর ইউনিয়নের ওমর ফারুক সুমন, ভুলুইন দক্ষিণ ইউনিয়নের বিল্লাল হোসাইন, বাগমারা উত্তর ইউনিয়নের গোলাম মোস্তফা, বিজয়পুর ইউপির কামরুল ইসলাম ও বেলঘর উত্তর ইউপির নজরুল ইসলাম মজমুদার।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, এসব ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে অবাধে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করেছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে নৌকার স্থানীয় ও বহিরাগত ক্যাডাররা  ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ভোটকেন্দ্র দখল করে নেয়।  

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।