সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় জামায়াত কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান।

নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াত ইসলামীর একজন কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি জানান, আব্দুস ছালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এসকে রাসেল/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।