ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিকসহ তিনজন‌কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জালালের বাড়ি থে‌কে তা‌দের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও একই জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২) এবং ফু‌লবাড়ীর খালিসা কোটাল গ্রামের মনসের আলীর ছেলে আয়নাল হক (২৬)।

পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িটা ঘিরে ফেলে। পরে তল্লাশি করে ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করা হয়। এসময় আয়নাল হককে তল্লা‌শি কর‌লে ৮০ পিস ইয়াবাসহ তা‌কে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহমুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দুই নাগরিককে বিজিবির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।