জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত দুই মন্ত্রীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৩ মার্চ ২০২৬

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তারা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা কিছুসময় নীরবতা পালন করেন। পরে দুইজনই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছরেও রাজাকার ও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এসব বিতর্ক অবসানের জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।

অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে ও এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।