১০ দিনের ছুটিতে সোনাহাট স্থলবন্দর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮ মার্চ থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনায় এ ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমএন/এএসএম