ভৈরবে মাদকসেবন নিয়ে বিতণ্ডা, সংঘর্ষে আহত ২০

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২২ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাদকসেবন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে শ্রীনগর গ্রামের আজন্দির বাড়িতে মাদকসেবন নিয়ে শিপন মিয়ার লোকজনের সঙ্গে মুশকত আলী মিয়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি সমাধানের জন্য রাতে সালিশ বৈঠকে বসেন গণ্যমান্য ব্যক্তিরা। কিন্তু বিষয়টির সমাধান না হওয়ায় সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। ফলে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।