হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৩ মার্চ ২০২৬

ইউসুফ আলী সোহেল কাতার প্রবাসী। একসময় কৈশোর থেকে স্বপ্ন দেখতেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। অবশেষে সেই স্বপ্ন পূরণে সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে এসেছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুরের সাবুর চাতালে বর হেলিকপ্টার নিয়ে পৌঁছাছেন।

এরপর আধা কিলোমিটার সড়ক মাইক্রোবাসযোগে কনে আবদিয়া আক্তার রুবাইয়ার বাড়িতে যান। এসময় একনজর হেলিকপ্টার দেখতে শিশু-নারীসহ উৎসুক জনতার ঢল নামে।

বর ইউসুফ আলী সোহেল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে। তিনি সূদূর কাতারে ব্যবসা করেন।

কনে আবদিয়া আক্তার রুবাইয়া সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার মেয়ে।

হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

এদিকে হেলিকপ্টারটি সাবুর চাতালে অবতরণ করতে মুহূর্তে উৎসুক জনতার ভিড় জমে যায়। আর শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইলে কেউ ভিডিও করছেন, কেউবা সেলফি তুলছেন।

এরআগে বাস্তবে আমরা কখনো হেলিকপ্টার দেখিনি। এই প্রথম আমাদের এলাকায় হেলিকপ্টার দেখে অনেকটা আনন্দ লাগছে।

বরের পক্ষ থেকে তার ভাই বলেন, ছোটবেলা থেকে আমার ভাই সোহেলের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। এ দম্পতির জন্য সবার কাছে প্রত্যাশা করছি।

এদিকে কনের বাবা নুরে আলম রেজা বলেন, কাতার প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ায় আমি অনেকটাই গর্বিত। সেইসঙ্গে নতুন মেয়ে জামাই হেলিকপ্টারযোগে আমার বাড়িতে বিয়ে করতে আসায় এলাকাবাসীর মধ্যে এক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। আমার এ মেয়ে জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন।

আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।