ফিলিং স্টেশন থেকে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, জরিমানা ১০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৭ এপ্রিল ২০২৬
ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে শিবগঞ্জ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত/ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ তেল পুনরায় স্টেশনের ট্যাংকে সংরক্ষণ করা হয়।

এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

সোহান মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।