কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত


প্রকাশিত: ১১:১০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় রানা নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত রানা (৩৫) উপজেলার গুনিশকরা গ্রামের শহিদ উল্লার ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাতড্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রানার মরদেহ চৌদ্দগ্রাম থানায় নেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল মুঠো ফোনে জানান, স্থানীয় বাতিসা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও নির্বাচনের সময় অপর বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বিপ্লবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার রাতে টিপুর কর্মীরা বাজারে আড্ডা দেয়ার সময় বিপ্লবের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় গুলি ও চাপাতির আঘাতে রানা ও বছির নামের দুইজন গুরুতর আহত হন।

আহত রানাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। অপর আহত বছির স্থানীয় শনপুর গ্রামের বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় অপর একটি সূত্র জানায়, পাতড্ডা বাজারের ইজারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মো. কামাল উদ্দিন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।