নারায়ণগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ ২


প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজসহ আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহতদের পরিচয় জানা যায়নি। ট্রলার থেকে সাঁতরে সবাই তীরে উঠতে সক্ষম হলেও ওই দুই শিশু নিখোঁজ হয়।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী ট্রলারটি মেঘনা থেকে ৫০ জন যাত্রী নিয়ে সকালে বন্দর উপজেলার সিরাজশাহ দরবারের উদ্দেশে যাচ্ছিল।

পথে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী মালবাহী একটি কার্গো জাহাজ যাত্রীবাহী ট্রলারের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী কার্গোটি জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।