গাজীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১২ নভেম্বর ২০১৬

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় আজাহার হোসেন (২৬) নামের এক পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনি (২৫) ও মোসাদ্দেক হোসেন শাকিব (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আজাহার হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে ও বানিয়ারচালা এলাকার তাইজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং সিল্কেন সুইং লিমিটেডের শ্রমিক ছিলেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আজাহার সিল্কেন সুইং লিমিটেড কারখানার সুইং শাখার শ্রমিক। শুক্রবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দা ও ছোরা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন রনি ও মোসাদ্দেক হোসেন শাকিবক নামে দুই যুবককে আটক করা হয়েছে।

তাদেরকে জ্ঞিাসাবাদ ও তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই নাজমুল ইসলাম।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।