কালীগঞ্জ ছাত্রলীগের কমিটি গঠন


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৩ নভেম্বর ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন এ কমিটি গঠন করা হয়।

রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মাহমুদুল হাসান ঝিনুক ও মো. ওমর কায়সারকে সহ-সভাপতি, লুৎফর রহমান ও আরিফুল ইসলাম রানাকে যুগ্ম সাধারণ সম্পাদক, অহিদুর রহমান রবিন, সুজন সূত্রধর ও আব্দুল্লাাহ আল মামুন সাগরকে সাংগঠনিক সম্পাদক এবং মো. খোরশেদ আলম, প্রশান্ত চন্দ্র সরকার ও সোহেল পারভেজ ভূঞাকে সদস্য করে ১২ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়।

আব্দুর রহমান আরমান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।