এক বিষয়ে পাসের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২১ নভেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্যদের পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকউল্লাহ সিদ্দিকী জানান, আমাদের পরীক্ষার খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, যার কারণে আমরা ফেল করেছি। ২০১০-১১ শিক্ষাবর্ষে যারা অনার্স চতুর্থ বর্ষে এক বিষয়ে ফেল করেছে তাদের পাস করিয়ে দিতে হবে। যাতে সবাই চলতি বছরে মাস্টার্সে ভর্তি হতে পারে।

দাবি না মানা পর্যন্ত এ বিক্ষোভ ও মানবববন্ধন চলবে বলেও জানান তিনি।   

আমিনুল ইসলাম/এফএ/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।