টঙ্গীতে তুলার গুদামে আগুন


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, মিল গেইট এলাকায় তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আমিনুল ইসলাম/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।