টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৩ নভেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১২টার দিকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সেলিম মিয়া জানান, মিল গেট এলাকায় তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি তুলার গুদাম ও মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।