বাংলাদেশ-ভারত কিশোর বাহিনীর পতাকা মিছিল


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বেনাপোলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের কিশোর বাহিনীর যৌথ উদ্যোগে এক সাদা পতাকা মিছিল বের হয়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সময় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে এ সাদা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বাংলাদেশ কিশোর বাহিনী ও ভারতের বনগাঁর সাবেক এমএলএ জ্যোতিময়ী শিকদারের নেতৃত্বে মিছিলে দুই দেশের নোম্যান্সল্যান্ডে একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, বাংলাদেশ-ভারত ভূখণ্ড আর মানচিত্রের দিক দিয়ে আলাদা হলেও বাঙালি এবং বাঙালি জাতি সব সময় যে কোনো সমস্যা একসঙ্গে মোকাবেলা করবে। আমাদের অন্তর আত্মা এক। তাই যে কোনো প্রকারে হোক যৌথ উদ্যোগে আমরা মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখবো।

পতাকা মিছিলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, যশোরের কিশোর উপদেষ্টার হারুন-অর-রশিদ, মনজুরুল আলম, বিশ্বাস স্বপন কুমার, সুশান্ত দাস ও দেবাশিষ রায়।

অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বনগাঁর সাবেক এমএলএ জ্যোতিময়ী শিকদার, রাজ্যের মূখ্য সংগঠক-পিযুষ ধর ও তাপস কুমার প্রমুখ।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।