মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বুধবার সকালে বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর গভীর জঙ্গলে এ কারখানার সন্ধান পায় র‌্যাব।

কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। এ সময় দুজনকে আটক করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) অভিযান চলছে বলে জানিয়েছেন র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেক।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।