কক্সবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে মহাসমারোহে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা শাখা। দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় শহরের হাসেমিয়া মাদরাসা এলাকা থেকে বিশাল পতাকা মিছিল বের করে জেলা ছাত্রলীগ।

এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সূচনা করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সদর আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল­াহ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্রলীগের জেলা-উপজেলা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।  

জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এক প্রতিক্রিয়ায় বলেন, আমি ছাত্রলীগ করি না। আমার ধারণা ছাত্রলীগ করা যায় না। আমি ছাত্রলীগ ধারণ করি চিন্তা ও চেতনায়।

তিনি আরও বলেন, ছাত্রলীগ করা মানুষের সংখ্যা অনেক। কিন্তু চিন্তা ও চেতনায় ছাত্রলীগ ধারণ করা মানুষের সংখ্যা কতো। তাই প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি, যারা ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও ছাত্রলীগকে ধারণ করেন চিন্তা ও চেতনায়।

এছাড়া জেলার টেকনাফ, উখিয়া, পেকুয়া, মহেশখালী, রামু, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দিবসটি উপলক্ষে বিকেল থেকে আলোচনা সভা চলছিল।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।