বেনাপোলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৬২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গ্রেফতাররা হলেন, রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে রুস্তম আলী (৫৫) ও তার স্ত্রী মনিরা বেগম (৪৫)। সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়।  

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার কামাল উদ্দীন জানান, রঘুনাথপুর গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই আশরাফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।