বেনাপোল স্থলবন্দরের ৪ উপ-পরিচালকের রদবদল


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালকসহ (ট্রাফিক) স্থলবন্দর কর্তৃপক্ষের চারটি বন্দরের উপ-পরিচালকের কর্মস্থল রদবদল করা হয়েছে।

সোমবার সকালে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলের দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালকদের স্ব স্ব দফতরে বদলির আদেশের চিঠিটি এসে পৌঁছায়।

স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ব্যবস্থাপক মোহাম্মদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলকে বেনাপোল বন্দর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বদলি করা হয়।

অপরদিকে ঢাকা প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলামকে বদলি করে বেনাপোল বন্দরে উপ-পরিচালক (ট্রাফিক) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।

এছাড়া আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলামকে বদলি করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দেয়া হয় এবং বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালিক (ট্রাফিক) মোহাম্মদ মামুন কবীর তরফদারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দেয়া হয়। একই সঙ্গে মো. মামুন কবীর তরফদারকে ঢাকার প্রধান কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।