বেনাপোলে ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ১০০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। আটক রফিকুল বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আকবর আলীর ছেলে। আটক গাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ২৬-বিজিবি ব্যাটালিয়নের ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহাজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ঘিবা এলাকার ব্রিজের পাশে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল নামে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে গাঁজা এনে সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার জন্য অপেক্ষা করছিল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় রফিকুলকে আটক করা হয়। উদ্ধার গাঁজাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।