বেনাপোলে মাদকসহ আটক ২


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

মাদকবিরোধী অভিযানে বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বেনাপোল রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের নওয়াপাড়ার বুইকারা ধোপাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৪) ও টাঙ্গাইলের দেলদোয়ার সদর এলাকার সানোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান (৩৩)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই মতিয়ার রহমান জানান, রেলস্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ফরহাদের কাছ থেকে হেরোইন ও শাহিনুরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।