যশোরে ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

যশোর শহরের বেজপাড়া থেকে ৫১১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদফতরের যশোর জেলার উপ-পরিচালক নাজমুল কবীর নেতৃত্বে এদের আটক করা হয়।

আটকরা হলেন, বেজপাড়া বিকে রোডের আশরাফ আলীর স্ত্রী ছাবিনা বেগম ওরফে রত্না (৪১), শহরতলীর শেখহাটি জামরুলতলার মুজিবর মোল্লার ছেলে কোরবান (২৭) ও রত্নার বাবা শহর আলী সরদার (৭২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদফতরের যশোর জেলার উপ-পরিদর্শক বদরুল হাসান জানান, বেজপাড়ার এমএসটিপি বালিকা বিদ্যালয়ের পাশে একটি ভবনের ছয়তলায় রত্না ইয়াবা বিক্রি করছে বলে খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় রত্না, ক্রেতা কোরবান ও রত্নার বাবাকে ৫১১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি আরও জানান, তারা বেনাপোল থেকে ইয়াবা সংগ্রহ করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বদরুল হাসান বাদী হয়ে মামলা করেছেন।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।