চলে গেলেন শার্শার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

চলে গেলেন শার্শা উপজেলার বাগআঁচড়ার বসতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। বুধবার বিকেল ৫টার দিকে বাধ্যর্ক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কালু মিয়া, সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম, আবু-রায়হান, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হেলাল-উজ-জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুলসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

জামাল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।