কবর থেকে কঙ্কাল চুরির সময় যুবক আটক


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি পূর্ব চান্দনা এলাকার গাজীপুর কেন্দ্রীয় কবর স্থানে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. রাকিব (২৪)। তিনি নওগাঁর রানীগঞ্জ থানার কামতা এলাকার আব্দুস ছামাদের ছেলে। জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর কেন্দ্রীয় কবর স্থানের পুরাতন কবর থেকে তিন যুবক কঙ্কালের হাড় চুরি করে ব্যাগ ভরছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে এক যুবককে ধরে ফেলে এবং অপর দুই জন পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ওই যুবককে আটক করা থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।