চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বাস খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা পরীক্ষার্থীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানা পুলিশের ওসি ঘটনাটি নিশ্চিত করেন। তবে কারো নাম ঠিকানা তৎক্ষণাত জানাতে পারেননি তিনি।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চত করে বলেন, চলমান মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে মহেশখালী থেকে একটি মিনি বাসে আনুমানিক ১৬ জন পরীক্ষার্থী চকরিয়া আসছিল। চকরিয়ার ইলিশিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ তাদের উদ্ধারে এগিয়ে আসে। সবার সহযোগিতায় যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় নিহতের ঘটনা ঘটেনি। তবে সবাই কমবেশি আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষার হলে পৌঁছে দেয়া হয়েছে। যাত্রী উদ্ধারের পরও গাড়িটি অনেকক্ষণ খালেই ছিল।

ওসি আরো জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি এবং ঘটনার পরপরই চালক ও হেলপার আহত অবস্থাতেই পালিয়ে গেছে।

নুরুল হুদা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, চালকের হেয়ালিপনায় দুর্ঘটনাটি ঘটেছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।