কক্সবাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ আলীর হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের মিয়াজীঘোনার আবদুল্লাহ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পঁহরচাদা এলাকার মৃত আহমদ কবিরের ছেলে সেলিম উদ্দিন (৩০) ও একই এলাকার আমির হামজার ছেলে কুতুব উদ্দিন(১৯)।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, লোহাগাড়ার মোহাম্মদ আলী হত্যা মামলার দুই আসামি টৈটংয়ের মিয়াজীঘোনা এলাকায় আত্মগোপনে রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার দুইজনই চট্টগ্রামের লোহাগাড়া থানার পুটিবিলার পঁহরচাদা এলাকার মোহাম্মদ আলী হত্যার মামলার আসামি। তাদের বুধবার সকালে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি