মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৩ মার্চ ২০১৭
ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুল্যা মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়ানোক ইউনিয়নের কেরেনতলী পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে তার আস্তানা থেকে ১৩টি অস্ত্র ও ৩২টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র কারিগরদের ছোড়া গুলিতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।