কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১২ মার্চ ২০১৭

ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। পরণে ছাই রংয়ের গ্যাবাডিং প্যান্ট এবং নীল গেঞ্জি রয়েছে।

জয়দেবপুর জংশন ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে তালাবহ এলাকায় রেল সড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।