বশেমুরকৃবি’র সামার টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১২ মার্চ ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সামার টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি), ডিভিএম, এবং এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন মিঞা। পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তৃতা করেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আবদুল খালিক, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. ময়নুল হক, প্রভোস্ট প্রফেসর ড. মো. মাঈনউদ্দিন মিয়া।

অনুষ্ঠানে অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্টসহ নবাগত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।