উখিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৯ এপ্রিল ২০১৭

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপির সাবেক অর্থ-সম্পাদক এস এম শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের শিক্ষাবিদ মরহুম মাস্টার দলিলুর রহমানের দ্বিতীয় সন্তান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি ৫ ছেলে, দুই মেয়ের জনক। স্ত্রী, এক ভাই, ৭ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সোমবার সকাল ১০টায় সোনারপাড়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।