ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ইন্নছ আলী (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা- ময়মনসিংহ রেল রুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইন্নছ আলী কিশোরগঞ্জ সদরের ঘাগইর এলাকার তৈয়ব আলীর ছেলে। তিনি হামীম গ্রুপের টঙ্গীর নিশাতনগরস্থ একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম