অসুস্থ নেতা-কর্মীর পাশে প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১১:১৪ এএম, ২২ এপ্রিল ২০১৭

অসুস্থ নেতা-কর্মীদের খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে গেলেন স্থানীয় সাংসদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শনিবার দুপুরে অসুস্থ নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেদ খান, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোর্শেদ খান ও তুমলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান।

এ খবর শুনে শনিবার দুপুরে প্রতিমন্ত্রী চুমকি অসুস্থ ওই নেতা-কর্মীদের দেখতে তাদের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সদস্য মাজেদুল ইসলাম সেলিমসহ তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।