কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা : দুপুরের মধ্যে চলাচল স্বাভাবিক হবে


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০১ মে ২০১৫

দুপুর ২টার মধ্যে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে মোবাইল ফোনে তিনি জাগো নিউজকে এ কথা জানান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। কাজ প্রায় শেষের দিকে। দুপুর ২টার মধ্যে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জেলার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি হরিশ্বর এলাকায় কুমিল্লায় কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বর্তমানে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে যাত্রীবাহী কয়েকটি ট্রেন।

## ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।