টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৬ মে ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে টঙ্গী জংশনের আউটার সিগন্যালের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার  মৃত আহম্মদ আলীর ছেলে।

টঙ্গী জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে টঙ্গীর জংশনের আউটার সিগন্যালের উত্তর পাশে ঢাকাগামী সুরমা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে আব্দুর রাজ্জাকের। এতে তার দুই পা গোড়ালি থেকে কাটা পড়ে এবং মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।