গাজীপুরে ট্রাকের পেছনে লেগুনার ধাক্কা, নিহত ২


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৭ মে ২০১৭

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থানা ট্রাকের পেছনে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার (শ্রীপর টেক্সটাইলের সামনে) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লেগুনা যাত্রী গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও লেগুনা চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনা বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জহিরুল ইসলাম নিহত হন। চালক জসীম উদ্দিনকে মাওনা একে মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।