গাজীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৮ মে ২০১৭

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুরেরর দোওয়ানগঞ্জ থানার পাথরেরচর এলাকার মিঠু মিয়ার ছেলে নূর আলম (২৮), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মাল্টিডাঙ্গা এলাকার ইয়াহিয়া আহমেদের ছেলে মুছা মিয়া (২৫), একই এলাকার আলতাব হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৭) এবং টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে পরাণ মিয়া (৩০)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চার ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।