পুনঃনিরীক্ষণে ৭৬ জন পেল জিপিএ-৫


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩০ মে ২০১৭

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে ১৯৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। মঙ্গলবার রাতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, খাতা পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার ৭৭০ পত্রের মধ্যে ১৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে (এফ গ্রেড) পাস করেছে ৮৩ জন, বিভিন্ন গ্রেড থেকে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ৭৬ জন, এ গ্রেড পেয়েছে ৩৪ জন, এ মাইনাস পেয়েছে ২২ জন, বি গ্রেড পেয়েছে ১৫ জন, সি গ্রেড পেয়েছে ১৪ জন এবং ডি গ্রেড পেয়েছে ৩৮ জন।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।