সমকামিতার জন্য বন্ধুকে গলাটিপে হত্যা করলেন বন্ধু


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ জুন ২০১৭

নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অনার্সের ছাত্র মারুফ হাসান হত্যার দায় স্বীকার করে গ্রেফতার হানিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাওনা টাকা না দেয়া ও সমকামিতার জন্য ওই বন্ধুকে গলাটিপে হত্যা করেছে বলে আদালতকে জানিয়েছে হানিফ। নিহত মারুফ হাসান ও হানিফ সম্পর্কে বন্ধু। তার ওই বন্ধু হানিফের সঙ্গে সমকাম করতে চায়নি বলে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ভুইয়া আদালতে এ জবানবন্দি রের্কড করা হয়েছে। একই হত্যাকাণ্ডে হানিফের সহযোগী আরিফকে ৩ দিনের রিমান্ডের নিয়েছে মামলার তদন্তকারী অফিসার। এরআগে বুধবার দিনগত রাতে হানিফ ও আরিফকে যাত্রাবাড়ি ও সোনারগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হানিফ কিশোরগঞ্জ চুপিনগর এলাকার শাহাবুদ্দিনের ছেলে আরিফ সোনারগা সনমানদী এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ কোট পরিদর্শক সোহেল আলম হানিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী অফিসার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মফিজুল ইসলাম পিপিএম বলেন, কলেজছাত্র মারুফ হাসান নিখোঁজ রয়েছে এ সংক্রান্ত পরিবারের পক্ষ হতে রূপগঞ্জ থানার একটি জিডি করেন। সেই জিডি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তি মাধ্যমে মো. হানিফ ও আরিফ নামে দুই যুবককে যাত্রাবাড়ি ও সোনারাগাঁ থেকে গ্রেফতার করা হয়।

পরে তারা ১ বছর আগে কলেজছাত্র মারুফ হাসান পাওনা টাকা না দেয়ায় ও সমকাম না করায় সোনারগাঁ পঞ্চবটি এলাকায় পাটখেতে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করে বলে আদালতে জবানবন্দি দেয় হানিফ।

তিনি আরও জানান, গত ৩ জুন সোনারগাঁ পঞ্চবটি এলাকায় পাটখেত থেকে অজ্ঞাত নাম এক যুবকের মরদেহ উদ্ধার করে। কোনো পরিচয় না পেয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। তখন হত্যার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি সোনারগাঁ থানা পুলিশ। সে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অনেকটা পরিশ্রম করতে হয়েছে এবং ১ বছর পর রহস্য উদঘাটন হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।