কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ ৩ জন নিহত


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৪ জুন ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরিবহন দুইটির চালকসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে লাকসামের ফুলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ২ জন সিএনজি অটোরিকশার যাত্রী। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ লালমাই ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহীম খলিল জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় বাহন দুটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে কাভার্ডভ্যান চালক, সিএনজি অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হয়। আহত হয় অপর দুই যাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।